,

সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের করোনায় মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিছার মারা গেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় তিনি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে।

পরিবার সূত্র জানায়, গত ২ জুলাই তার প্রথম করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বার পরীক্ষায় করোনা আসে পজিটিভ। এর পর থেকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম মাহবুব আলম জানান, ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে আনার প্রক্রিয়া চলছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-৩ আসনের সংসদ সদস্য রআম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য