,

পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মার তীব্র স্রোত ও আর ঘূর্ণাবর্তের ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। খরস্রোতা পদ্মায় প্রবাহিত স্রোতের প্রতিকূলে ফেরিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।

এমনকি পদ্মার তীব্র স্রোত ফেরির প্রপেলারে গাছ-গাছালি পেঁচিয়ে ফেরির গতি হারিয়ে ফেলছে। তাই বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল থেকে একাধিকবার চেষ্টা চালিয়েও কোনো ফেরি নৌ-চ্যানেলে ঢুকতে পারেনি। ফলে ফেরি চলাচল চালু না হওয়ায় নৌরুটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া কার্যালয়র সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও শুক্রবার চেষ্টা করে একটি ফেরিও শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটে যেতে পারেনি। দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাড়ে প্রায় দেড় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে।

শুক্রবার ভোর ৫টায় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় রো রো ফেরি শাহমখদুম। শাহমখদুম বিকল্প চ্যানেলে ঢুকতে না পেরে ভাটিতে নোঙ্গর করতে বাধ্য হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য