,

আখাউড়ায়-আগরতলা সড়কে বড় গর্ত, ভারী যান চলাচল বন্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে ধসের পর এবার বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিকে ৫-৬ ফুট প্রশস্তের এ গর্ত সৃষ্টি হয়। গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে বন্ধ রয়েছে ভারী ও বড় যান চলাচল।

এর আগে ওই গর্তের কিছু দূরে সড়কের পাশের প্রায় ১২০ ফুট অংশ ধসে যায়। এ ঘটনায় সড়কের পাশে বালু রাখা ঠিকাদারকে দোষারোপ করা হয়। তবে এখনো গর্ত সৃষ্টি হওয়ার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে প্রথমে সড়কের বাইপাস এলাকার খড়মপুর যাওয়ার পথের সামনে মাঝখানে সামান্য অংশ দেবে যায়। পরে এক পর্যায়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ ও লাল নিশানা টানিয়ে সতর্ক করে দেন। তবে গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন চলাচল করছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক