,

এমাজউদ্দীন আহমদের দাফন সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর মরহুমের বাসার কাছে কাটাবন ঢালের সড়কে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।

প্রথম জানাজায় অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাতীয় ঐক্যফ্রন্ট সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপি নেতাদের মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ অংশ নেন।

দাফনের সময় মরহুমের ছেলে জিয়াউল হাসান ইবনে আহমেদ জিসু, মেয়ে দিলওয়ারা হোসেন জিন্নাত আরা নাজনিন, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি মাসুদ খান প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার রাত ২টায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দীনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সকাল ৭টার দিকে তিনি সেখানে মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য