,

রংপুর নগরীতে জানালার গ্রিলকেটে পৌনে তিন লাখ টাকার মালামাল চুরি

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার নাজিরুল ইসলাম তমাল নামে এক ব্যক্তির বাসা বাড়িতে দিনেদুপুরে চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরের দল বাড়ির জানালার গ্রিল কেটে পৌনে তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আরপিএমপি কোতয়ালী থানায় একটি অভিয়োগ দায়ের করা হয়েছে।

সূত্রে জানা গেছে, নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার নাজিরুল ইসলাম তমালের স্ত্রী বাড়িতে না থাকায় গত বৃহস্পতিবার সকালে তিনি জরুরী প্রয়োজেন বাড়ি তালাবদ্ধ করে বাহিরে যান। বাড়িতে কেউ না থাকায় সুযোগ নেয় চোরেরা। চোরের দল গহনাসহ প্রায় পৌনে তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দুুপুরে তিনি বাড়ি ফিরে দরজা খুলতে গিয়ে দেখেন ঘরের দরজায় তালা লাগানো থাকলেও ভিতর দিয়ে আটকানো। ঘরের পিছনে গিয়ে দেখেন পড়ল শয়ন কক্ষের জানালার গ্রিল কাটা। এ নিয়ে মেট্রোপলিটন কোতোয়ালী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী তমাল।

এব্যাপারে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রংপুর নগরীতে এমন চুরির ঘটনা এখন প্রায়ই ঘটছে। শুধু বাড়ি থেকে চুরি নয়। করোনা দুর্যোগে বিভিন্ন এলাকায় বেসরকারি ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ফ্লাট বাসা-বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হঠাৎ করে চুরি বেড়ে গেছে। এনিয়ে নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য