,

রংপুরে তরুণীকে ধর্ষণ ও পণ্যগ্রাফি মামলার মুলহোতা পীরগঞ্জ থেকে গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে তরুণীকে জোর পুর্বক ধর্ষণ ও পণ্যগ্রাফি মামলায় নাজমুল হোসাইন নাঈম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রংপুরের পীরগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের এমদাদুল হক প্রধানের ছেলে।

সূত্রে জানা গেছে, নাঈমের সাথে পুর্ব পরিচয়ের সূত্র ধরে মিঠাপুকুর উপজেলার ভগবতিপুর গ্রামের এক তরুণী গত ১৬ ফেব্রুয়ারি দেখা করেন। পরে ওই তরুণীকে রংপুর নগরীর তাজহাট থানাধীন রংপুর মডেল কলেজ সামনে একটি বাড়িতে নিয়ে যায়।

সেখানে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে তা কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ছবি ও ভিডিও করে রাখে। এরই মধ্যে নাঈম তাকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছে।

নাঈমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ওই তরুণীর স্বামী ও ভাইয়ের মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে পূর্বের ধারণকৃত ভিডিও চিত্র পাঠায়। পরে ওই তরুণী বাদি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় নারী নির্যাতন ও পণগ্রাফি আইনে মামলা দায়ের করেন। সেই মামলার সূত্রধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল তাজহাট থানা পুলিশ জেলার পীরগঞ্জ উপজেলা এলাকা থেকে মুলহোতা নাঈমকে গ্রেপ্তার করে।

রংপুর মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ)শহিদুল্লাহ কাওসার বলেন, পুলিশের একটি টিম মামলাটি দায়েরের পর থেকে আসামীকে গ্রেফতার করতে মাঠে নামে। সেই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা থেকে ঘটনার মুলহোতা নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর মোবাইল ফোন, নগ্ন ভিডিও এবং স্থিরচিত্র উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য