শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা ছেড়ে জিন্সে আইএস-বধূ শামীমা!

news-image

অনলাইন ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে স্কুল পালিয়ে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম।

দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে যাওয়ার যুক্তরাজ্যে ফেরার অনুমতি পাচ্ছেন তিনি। বৃহস্পতিবার লন্ডনের আপিল আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, যুক্তরাজ্যে ফেরার অনুমতির জন্য আপিল করার পর থেকে বোরকা ছেড়ে জিন্স পরা শুরু করেছেন শামিমা।

সিরিয়ার শরণার্থী শিবির থেকে তোলা শামিমার সম্প্রতি একটি ছবিতে এমনটি দেখা গেছে। সেখানে জিন্স, টপস পরে ঘুরছেন তিনি।

আপিল আদালতের রায়ে বলা হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেয়া সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য শামীমাকে দেশে ফিরতে দিতে হবে।

এদিকে শামিমার পক্ষে আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, এর বিরুদ্ধে তারা আপিল করার অনুমতি চাইবে।

এছাড়া যুক্তরাজ্যে প্রবেশের পর শামিমাকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামীমা বেগম (২০) এবং খাদিজা সুলতানা (২১) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

সিরিয়ায় গিয়ে আইএসের এক জঙ্গিকে বিয়ে করেন শামিমা। তারপর তিনটি সন্তানের জন্ম দেয় শামিমা। যদিও তার তিন সন্তানেরই মৃত্যু হয়েছে।

বর্তমানে উত্তর সিরিয়ায় সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) পরিচালিত আল রোজ নামের একটি আশ্রয় শিবিরে আছেন শামিমা।

২০১৯ সালে এই খবর প্রকাশ্যে আসতে নিরাপত্তার স্বার্থে এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর নাগরিকত্ব খারিজ করে দেয় ব্রিটেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ