,

করোনায় চিকিৎসক ও শিক্ষকের মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আহমেদ রুমি (৪৮) ও মিরপুরের হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় চিকিৎসক নুর উদ্দিন রুমি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং অধ্যাপক মোজাহার আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ডাঃ নুর উদ্দিন আহমেদ রুমি ডায়াবেটিস রোগী ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। তার লাশ ঢাকা থেকে সেখানেই নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়াবেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলীর ছেলে অনিক মাহমুদ জানান, গত সপ্তাহে বাবার শরীরে একটু জ্বর অনুভব হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে ঢাকায় রেফার করা হয়। আজ ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য