,

করোনায় আক্রান্ত এমপি জোয়াহেরুল ইসলাম

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে আসা নমুনার ফলাফলে তার পজিটিভ আসে। এ নিয়ে জেলায় প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

রাতেই জোয়াহেরুল ইসলামকে টাঙ্গাইল থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে।

এমপির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, জ্বর ও ঠাণ্ডার সাথে তার শ্বাসকষ্ট থাকায় গত ১৪ জুলাই তিনি নমুনা দেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে আসা নমুনার প্রতিবেদনে সাংসদের করোনা পজিটিভ শনাক্ত হয়। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য