,

সাহেদ নিজের করোনার রিপোর্টও ভুয়া বানান

news-image

নিউজ ডেস্ক : করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন তিনি।

তদন্ত সংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা সমকালকে জানান, সাহেদ তার নিজের করোনা আক্রান্ত হওয়ার সনদ নিয়েও জালিয়াতি করেছেন। করোনা আক্রান্ত অন্যের স্যাম্পল নিজের নামে চালিয়ে সাহেদ করোনায় আক্রান্ত হওয়ার সনদ নিয়েছেন। যদিও সত্যিই তিনি করোনায় আক্রান্ত হননি। সবার কাছে সহানুভূতি পাওয়া ও রিজেন্টের জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন গল্প ফাঁদেন প্রতারণার গুরু সাহেদ।

সাহেদকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার পর করোনা সনদ নিয়ে এই জালিয়াতির তথ্য বেরিয়ে আসে বলে জানান উচ্চপদস্থ ওই কর্মকর্তা।

জানা গেছে, করোনার ভুয়া সনদ তৈরি করতে করোনা সংক্রমিত একজন বিশ্বস্তকর্মীর কাছ থেকে নমুনা নিয়ে সাহেদ তার নমুনা বলে চালিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর জাল করোনার সনদ তৈরি করা হয়।

গত বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য