,

তিতাস নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টায় সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে তিতাসের পানি বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রঞ্জন কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পানি বাড়ার কারণে আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কুরুলিয়া পয়েন্টে তিতাস নদীর পানি ব্রাহ্মণবাড়িয়া শহর রক্ষা বাঁধ ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকলে বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পর্যবেক্ষণ করছে।’

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা বলেন, ‘তিতাস নদীর পানি বেড়ে যাওয়ায় হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। টানা বৃষ্টির কারণে হাওরের ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য