,

বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা কমাল ইতালি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে প্রবেশের নিষেধাজ্ঞা কমিয়েছে ইতালি সরকার। আগে জারি করা ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কমিয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার একটি নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করে দেশটি। এর ফলে ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে যাত্রীরা ইতালি যেতে পারবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ১২টি দেশের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে ইতালি সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ইতালিতে যাওয়া ১৬০০ বাংলাদেশি ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাননি। ইতালি গিয়ে যদি প্রয়োজন হয়ে পড়ে সেজন্য কিছু যাত্রী নিজস্ব উদ্যোগে কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। ইতালি সরকার এখন পর্যন্ত দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহনের শর্তও আরোপ করেনি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে গিয়ে কিছু বাংলাদেশি কোয়ারেন্টিনের শর্ত মানেননি। ‘সম্ভবত’ তাদের কেউ কেউ সেখানে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন।

করোনাভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে লাৎসিও অঞ্চলে থাকা প্রায় ৩০ হাজার বাংলাদেশির সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

৭ জুলাই ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইতালি সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য