,

ফারুকী-তিশার দাম্পত্য সম্পর্কের এক দশক

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার শোবিজের জনপ্রিয় সেলিব্রিটি দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা সংসার জীবনের এক দশক পূর্ণ করলেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার প্রথম প্রহরে পরস্পরকে শুভেচ্ছা জানান পরিচালক-নায়িকা জুটি। তার খানিকটা সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করেন।

একগুচ্ছ ছবি কোলাজ করে ফেইসবুকে পোস্ট করেন ফারুকী। ক্যাপশনে লেখেন, “দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।”

অন্যদিকে তিশাও ছবি শেয়ার করেন। তিনি লেখেন, “দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো! আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।”

দুজনের পোস্টের নিচে ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। তাদের সুদীর্ঘ দাম্পত্য জীবন ও সাফল্য কামনা করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে ফারুকী ও তিশার পরিচয়। এর পর একসঙ্গে অনেকগুলো নাটকে কাজ করেন। সেই সূত্রে বন্ধুত্ব ও প্রেম। ২০১০ সালের ১৬ জুলাই আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন।

বর্তমানে ‘নো ল্যান্ডস ম্যান’ নামের আন্তর্জাতিক সিনেমা নিয়ে ব্যস্ত আছেন ফারুকী। এ সিনেমায় অভিনয় না করলেও প্রযোজক হিসেবে আছেন তিশা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য