,

বেসরকারি হাসপাতাল ডাকাতি করছে : ঋতাভরী

news-image

বিনোদন ডেস্ক : করোনা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালগুলো আকাশ ছোঁয়া বিল ফেঁদে বসছে। যা রীতিমতো ডাকাতি। বিল মেটাতে গিয়ে প্রায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। এই অভিযোগ তুললেন কলকাতা জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

আরও জানান, দালালদের চক্রে পড়ে হয়রানির শিকারও হতে হচ্ছে রোগীদের! এমন কাণ্ডে দিন কয়েক আগেই প্রাণ গেছে দুই রোগীর।

ফেইসবুক পোস্টে টিভি সিরিজ ‘ওগো বধূ সুন্দরী’-খ্যাত ঋতাভরী লেখেন, “কভিড চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলো লাখ লাখ টাকার প্যাকেজ রাখছে। যাকে রীতিমতো ‘ডাকাতি’ই বলা যায়। অথচ, সরকারি ব্যবস্থাপনায় একই চিকিৎসার খরচ অনেক কম। কিন্তু অপরদিকে, সাধারণ মানুষ হয়রান হচ্ছেন সরকারি হাসপাতালের রেফারের গোলকধাঁধায়! এই পরিস্থিতিতেই আমাদের কিছু দাবি রয়েছে।”

কী সেসব দাবি? “প্রথমত, সমস্ত হাসপাতালের কভিড চিকিৎসা সরকারি এখতিয়ারে নিয়ে আসা হোক। দ্বিতীয়ত, কভিড হাসপাতালগুলো ইন্টারলিংক রাখুক, যাতে কোন হাসপাতালে ক’টা বেড পাওয়া যাচ্ছে, প্রত্যেকের কাছে খবর থাকে। তৃতীয়ত, কোনো রোগীকেই ফেরানো যাবে না। প্রত্যেক নাগরিকেরই স্বাস্থ্য ও চিকিৎসার দায় সরকারকে নিতে হবে। এটা আমরা দায়িত্বশীল নাগরিকরা এবং সরকার, উভয়েই ভুলতে বসেছি। চতুর্থত, এই কঠিন সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, আমাদের আরও অনেক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী দরকার। অন্তত রোগী পিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অনুপাত বজায় থাকুক। সেদিকে লক্ষ্য রেখেই সরকারি উদ্যোগে আরও মেডিকেল কলেজ ও নার্সিং ট্রেনিং কলেজ গড়ার পরিকল্পনা চাই।”

এ বিষয়গুলো নিয়ে জনমত গড়ে তুলতেও অনুরাগীদের প্রতি আহ্বান জানান অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য