,

লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলার স্থগিতাদেশ বহাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জুট করপোরেশনের জমি দরপত্র বিজ্ঞপ্তি ছাড়া বিক্রির ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

তবে মামলা বাতিল সংক্রান্ত হাই কোর্টের জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা এ আবেদনে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম।

বগুড়ার জজ আদালতে বর্তমানে দুর্নীতি মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানান দুদকের আইনজীবী।

মামলার অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে লতিফ সিদ্দিকী আবেদন করলে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এ মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দেয়। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক।

টাঙ্গাইল-৪ আসনের সাবেক সাংসদ লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

মামলায় বলা হয়, মন্ত্রী থাকার সময় লতিফ সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জুট করপোরেশনের অধীনে থাকা বগুড়ার আদমদীঘির রানীনগর ক্রয় কেন্দ্রের ২ দশমিক ৩৮ একর জমি দরপত্রের বিজ্ঞপ্তি ছাড়াই বেগম জাহানারা রশিদ নামে এক নারীর কছে বিক্রির নির্দেশ দেন, তাতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য