,

আদালতে নিজেকে করোনা রোগী দাবি সাহেদের

news-image

আদালত প্রতিবেদক : করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গোয়েন্দা পুলিশের (ডিবি)আবেদনের শুনানি করে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাহেদ। তিনি বলেন, ‘আমার বাবা করোনায় মারা গেছেন। আমি নিজেও করোনায় আক্রান্ত।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আদালতে মো. সাহেদ বলেছেন যে, তিনি নিজেই করোনা রোগী।’

জামিন মঞ্জুর হয়নি জানিয়ে সাহেদ ও মাসুদ পারভেজের আইনজীবী নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আসামি অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবে না। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন। এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ বলেন, ‘অভিযুক্তরা করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন। এমনকি বিদেশ থেকেও এজন্য অনেককে ফেরত আসতে হয়েছে। তাই তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন মঞ্জুরের অনুরোধ করেছেন তারা।’

এর আগে মো সাহেদ ও মাসুদ পারভেজকে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি দিয়ে বেঁধে সকালে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। এসময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিলো।

বুধবার ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

বিতর্কিত ব্যবসায়ী সাহেদ সাতক্ষীরারই ছেলে। করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার গাজীপুর থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছিলো র‍্যাব। আদালত আজ তাকেও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা