,

ওবামা, বিল গেটসসহ বহু ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

news-image

অনলাইন ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক, আমাজনের জেফ বেজোস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

বুধবার বড় বড় ব্যক্তি ও প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার স্ক্যামাররা। খবর বিবিসির

হ্যাকড অ্যাকাউন্টের তালিকায় রয়েছে জো বাইডেন, বারাক ওবামার অফিশিয়াল পেজও। রয়েছে উবার, বিটকয়েন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

হ্যাক করা অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপটোকারেন্সি বিটকয়েন নেওয়ার জন্য মানুষকে প্রলুব্ধ করতে শুরু করে। বড় বড় ব্যক্তি ও প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া বার্তা দিয়ে বলা হয়, ৩০ মিনিটের মধ্যে এক হাজার ডলার বিটকয়েনে পাঠালে দ্রুত এর দ্বিগুণ ফেরত পাওয়া যাবে।

অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করা বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত এটি ঠিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। হালনাগাদ তথ্য শিগগিরই জানাতে পারব।

এর আগেও. ২০১৭ সালে টুইটারে বড় বড় সংস্থার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটে। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির অ্যাকাউন্টও হ্যাক করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য