,

ঈ‌দে চল‌বে গণপ‌রিবহন : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে। বিআরটিএ এ বিষ‌য়ে বিস্তারিত জানাবে বিজ্ঞপ্তির মাধ্যমে।

বৃহস্প‌তিবার সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়‌মিত ব্রিফিং‌য়ে তিনি এ কথা জা‌নান।

ঈদের আ‌গে পাঁচ‌দিন এবং প‌রের তিন‌দিনসহ মোট ৯ দিন গণপ‌রিবহন বন্ধ রাখ‌তে গত মঙ্গলবার ম‌ন্ত্রিপ‌রিষ‌দের নি‌র্দেশনা অনুযায়ী বিআর‌টিএ‌কে চি‌ঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার নৌ প‌রিবহন প্রতিমন্ত্রী জানান, ঈ‌দে ৯ দিন গণপ‌রিবহন চল‌বে না। ক‌য়েকঘণ্টার ম‌ধ্যে তি‌নি বক্তব‌্য বদলে জানান, গণপ‌রিবহন চল‌বে, তবে পণ‌্যবাহী যান বন্ধ থাক‌বে।

সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জা‌নি‌য়ে‌ছে, ম‌ন্ত্রিপ‌রিষদ বিভা‌গের নি‌র্দেশনা অনুযায়ী ক‌রোনার বিস্তার রো‌ধে জনগ‌ণের চলাচল নিয়ন্ত্রণ কর‌তে ঈ‌দের আ‌গে প‌রে ৯ দিন যাত্রীবাহী বাসসহ সকল গণপ‌রিবহন বন্ধ রাখতে বিআরটি‌এ‌কে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছিল। ত‌বে জনজীবন স্বাভা‌বিক রাখ‌তে সরকা‌রের স‌র্বোচ্চ পর্যা‌য়ে সিদ্ধা‌ন্তে এ নি‌র্দেশনায় প‌রিবর্তন এ‌সে‌ছে।

ক‌রোনার বিস্তার রো‌ধে ২৫ মার্চ মধ‌্যরাত থে‌কে ৬৭ দিন বন্ধ রাখার পর গত ১ জুন থে‌কে চল‌ছে বাসসহ যাত্রীবাহী যানবাহন। স্বাস্থ‌্যবি‌ধি ও সামা‌জিক দূরত্ব মান‌তে বা‌সে অ‌র্ধেক আসন খা‌লি রাখা হ‌চ্ছে। ভাড়া বে‌ড়ে‌ছে ৬০ ভাগ। আসন্ন ঈদযাত্রায় একইভা‌বে চল‌বে গণপ‌রিবহন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য