,

মুজিব বর্ষ উপলক্ষ্যে রংপুরে বৃক্ষরোপন অভিযান শুরু

news-image

রংপুর ব্যুরো : মুজিব বর্ষ উপলক্ষ্যে রংপুরে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরভী উদ্যানে একটি হরতকি গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির, সামাজিক বন বিভাগ রংপুর সদরের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপন অভিযানে রংপুর জেলায় ১ লাখ ৬২ হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা লাগানো হবে।

রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেন, বৃক্ষরোপন একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রতি বছর বৃক্ষরোপনের কর্মসূচী গহণ করি। জনগণের অংশগ্রহণ মূলক কর্মসূচীর মধ্যে বৃক্ষরোপন সবচেয়ে সফল। এছাড়া উত্তরাঞ্চলের যেখানে চোখ যায় প্রচুর বৃক্ষ দেখতে পাওয়া যায়। বসতবাড়িতে রাস্তায়, ধান ক্ষেতের আইলে। প্রধানমন্ত্রীর আহ্বানে এবার প্রত্যেকে ২টি করে গাছ লাগানোর কর্মসূচী গ্রহণ করেছি। রংপুর জেলায় প্রায় ২ লাখ গাছ রোপন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য