,

কোরবানি ঘিরে ঝাঁজ বাড়ছে পেঁয়াজের

news-image

নিউজ ডেস্ক : কোরবানির ঈদকে টার্গেট করে প্রতিবছরের মতো এবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম।

পাইকারিতে দাম কমলেও অতি মুনাফার লোভে খুচরা বিক্রেতারা এক দিনের ব্যবধানে কেজিতে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বাড়িয়েছে সর্বোচ্চ ৫ টাকা।

সঙ্গে জিরার দামও কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা বেড়েছে। এছাড়া এলাচ, লবঙ্গ ও দারুচিনির বাজার স্থিতিশীল থাকলেও বিক্রি হচ্ছে উচ্চমূল্যে।

ভোক্তারা বলছেন, কোরবানির ঈদ আসার আগেই অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজসহ অন্যান্য মসলার দাম বাড়ায়। এবারও বাড়াতে শুরু করেছে। তাই এখন থেকেই মসলার বাজার মনিটরিং করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। এতে ভোক্তার সুফল মিলবে।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার মূল্যতালিকায় মঙ্গলবার দাম বাড়ার এ চিত্র দেখা গেছে।

সংস্থাটি বলছে, এক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। আর প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১০ শতাংশ। এছাড়া প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল বলেন, করোনা পরিস্থিতি ও কোরবানির ঈদকে ঘিরে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে বিশেষভাবে বাজার তদারকি করা হচ্ছে। যেসব পণ্যের দাম বেড়েছে, অতি দ্রুত তার কারণ বের করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য