,

রংপুরে করোনা আক্রান্ত উপ-স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নজরুল ইসলাম (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।মৃত নজরুল ইসলাম রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা। করোনাভাইরাস ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। বুধবার রাত নয়টার দিকে ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। তিনি জানান, নতুন একজনসহ জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৯২৫ জন সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য