,

করোনামুক্ত সেই রেশমা প্লাজমা দিতে চান

news-image

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে করোনামুক্ত হয়েছেন ভাষা সৈনিক আব্দুল মতিনের চোখের কর্নিয়া ব্যবহার করে দেখতে পারা রেশমা নাসরিন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

বুধবার মুঠোফোনে আলাপকালে তিনি এ তথ্য জানান। গত ১১ জুলাই তিনি দ্বিতীয়বারের মতো নমুনা জমা দেন। পরে ১৪ জুলাই রাতে তার করোনা নেগেটিভ ফলাফল আসে।

এরপর বুধবার তিনি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট পান।

এর আগে জ্বর ও শরীর ব্যথার উপসর্গ দেখা দিলে তিনি গত ২০ জুন নমুনা জমা দেন। পরে ২৪ জুন পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর পরিবারের বাকি সদস্যদের নমুনা জমা দেয়া হলেও তাদের ফলাফল করোনা নেগেটিভ আসে।

রেশমা নাসরিন বলেন, ‘দুই সপ্তাহ আগে হঠাৎ করে জ্বর ও শরীর ব্যথা শুরু হলে করোনা পরীক্ষায় নমুনা জমা দেই। পরে ২৪ তারিখ করোনা পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে ছিলাম। তবে পজিটিভ আসার পর থেকে সুস্থই আছি। ৪ দিন পরেই আমি করোনা উপসর্গমুক্ত হই। কিন্তু পরিবারের বাকিদের সুরক্ষিত রাখতে ২১ দিন আইসোলেশন পালন করেছি।’

তিনি বলেন, ‘নিজে করোনা আক্রান্ত হওয়ার পর পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। সর্বপ্রথম আমার ১৮ মাসের বাচ্চার নমুনা দেই। তবে সে সহ বাকি সবার করোনা নেগেটিভ ফলাফল আসে। পরে ১১ জুলাই আবার নমুনা জমা দেই। ১৪ তারিখ রাতে আমি করোনা নেগেটিভ ফলাফল পাই। আজ বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করেছি।’

রেশমা নাসরিন বলেন, আমি নিজে একজন স্বাস্থ্যকর্মী। করোনাকালীন সময়ে কাজ করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। এরপর সুস্থ হয়েছি। এখন আবার কাজ শুরু করবো। এছাড়া কারো প্রয়োজন হলে আমি আমার বি+ (পজিটিভ) প্লাজমাও দিতে চাই।

প্রসঙ্গত, ২০১৪ সালে ভাষা সৈনিক আব্দুল মতিন মারা যাওয়ার পর তার কর্নিয়া ঢাকার ধামরাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিনের চোখে প্রতিস্থাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা