,

করোনা আক্রান্ত বোনকে দেখতে জোবাইদা আসতে পারছেন না

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত বড় বোন শাহীনা জামান বিন্দুকে দেখতে দেশে আসতে পারছেন না লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বুধবার এ কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এদিকে জোবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দুও করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তাদের দেখতে আসতে পারছেন না জোবাইদা রহমান।

ডোনার বলেন, এর আগে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো মারা গেলেও দেশে আসতে পারেননি জোবাইদা রহমান।

তিনি জানান, তারপরও তার পক্ষে দেশের মানুষের সুরক্ষায় নানা কর্মসূচি নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ অবস্থায় পরিবারের সদস্যদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন জোবাইদা রহমান।

ডোনার বলেন, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাউন্ডেশনের হটলাইন নাম্বার চালু করেছেন। এই নাম্বারে ফোন করে যে কেউ করোনার চিকিৎসা নিতে পারবেন। এ ছাড়া জনগণকে সচেতন করতে জেলায় জেলায় লিফলেট বিতরণ করা হচ্ছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্ত্রীর বড় বোন শাহীনা জামান বিন্দু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৭ জুলাই তার করোনাভাইরাস টেস্ট করালে কভিড পজিটিভ হয়।

সূত্র আরও জানায়, গত কয়েকদিন ধরে তার জ্বর একশো’র ওপরে থাকছে। স্যাচুরেশন লেবেল ৮৫। তাকে অক্সিজেন দিতে হচ্ছে। তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য