,

এক সপ্তাহে সরাতে হবে ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ও ইউটিউবে পরিবেশিত দেশি-বিদেশী ওয়েব সিরিজগুলোতে থাকা দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ বিরোধী অনৈতিক, আপত্তিকর, আইন বহির্ভূত কনটেন্ট ও অশ্লীল দৃশ্য এক সপ্তাহের সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে দেশি-বিদেশী অনলাইন প্লাটফর্মগুলো থেকে কীভাবে সরকারি রাজস্ব সংগ্রহ করা হয় তা বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা) এক মাসের মধ্যে জানাতে বলা হয়েছে।

জনস্বার্থে এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফম থেকে বিতর্কিত, আপত্তিকর ও অশ্লীল দৃশ্য সরানোর ব্যবস্থা নিতে ১৪ জুন উচ্চ আদালতের আইনজীবী মো. তানভীর আহমেদ ই- মেইলে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর আইনি নোটিশ পাঠান। প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, উপযুক্ত পর্যবেক্ষণ কিংবা সরকারের সঠিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ না থাকায় ইউটিউবে বা অনলাইন প্লাটফর্মে দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য বেড়েই চলেছে। এগুলো দেশীয় সংস্কৃতির বিরোধী, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে ফৌজদারি অপরাধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী। একই সঙ্গে আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়ম শৃঙ্খলার জন্যও হুমকি। এ ছাড়া এসব নিয়ে কোনো নীতিমালা না থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

ভিডিও করফারেন্সে শুনানিতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ব্যারিস্টার তানভীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজে থাকা অশ্লীল, আইনবহির্ভূত ভিডিও কনটেন্ট এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসি সংশ্লিষ্ট প্রতিষ্টানগুলোকে এ বিষয়ে নোটিশ দেবে। এ ছাড়া বিটিআরসি কীভাবে এ-সংক্রান্ত সরকারি রাজস্ব সংগ্রহ করে তা জানাতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘বিটিআরসি বাংলাদেশে দেশি-বিদেশী ওয়েব প্লাটফরমের নিয়ন্ত্রক। তারা সরাসরি এগুলো সরাতে পারবে না। কিন্তু তাদের রিপোর্ট করতে পারবে যে, না সরালে ওয়েবসাইট ব্লক করে দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা