,

সুশান্তের আত্মহত্যা : সালমানকে জেরা করবে না মুম্বাই পুলিশ

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কারণ নিয়ে জোর তদন্ত করছে মুম্বাই পুলিশ। এ নিয়ে প্রয়াতের পরিবার, বন্ধু থেকে শুরু করে অনেকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সম্প্রতি শোনা যায়, সালমান খানকে জেরা করা হবে। কিন্তু খবরটি নাকি পুরোপুরি বানোয়াট।

কয়েক দিন আগে বান্দ্রা পুলিশ স্টেশনে ডেকে নেওয়া হয় নামি পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে। এরপর একাধিক সংবাদমাধ্যম জানায়, সালমানকেও প্রশ্নের মুখোমুখি হতে হবে।

তবে এ খবরকে উড়িয়ে দিয়েছে মুম্বাই পুলিশ। তাদের আনুষ্ঠানিক বক্তব্যও ছেপেছে ডিএনএ। তারা জানান, সুশান্তর মৃত্যুর ঘটনায় সালমানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। এর আগে তারকার সাবেক ব্যবস্থাপক রেশমা শেঠিকে ডেকে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মুকেশ চাবরা, সাঞ্জনা সাঙ্ঘী, রিয়া চক্রবর্তী, মহেশ শেঠি ও সুশান্তর পরিবার।

সুশান্তর ট্র্যাজিক মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে জোর বিতর্ক উঠে। যার জের ধরে করণ জোহর, সালমান খান-সহ অনেককে দায়ি করা হয়। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছিল, তাদের কারণে বিষণ্নতায় ভুগছিলেন এই অভিনেতা। এমনকি ভাইজান-সহ আটজনের বিরুদ্ধে মামলাও হয়। অবশ্য সেই অভিযোগ আমলে নেননি বিচারক।

পরে সালমান এক বিবৃতিতে সুশান্তর পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সবাইকে। নিজের ভক্তদের পাল্টা ঘৃণা ছড়াতে মানা করেন।

গত ১৪ জুন দুপুরে সুশান্তকে নিজের বেডরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এর পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য