শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত গর্ভের শিশুও!

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে সংক্রমিত মায়ের থেকে গর্ভের শিশুও আক্রান্ত হয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্রান্সের গবেষকেরা।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ছেলে শিশুটি গত মার্চে জন্ম নেয়। এরপর তার শরীরে প্রাপ্তবয়স্কদের মতো করোনার উপসর্গ দেখা দেয়। পরে আবার সে সুস্থও হয়।

গর্ভের শিশু আক্রান্ত হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরা জানান, ওই সময় পর্যন্ত গর্ভের শিশুর করোনায় সংক্রমিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নতুন এই গবেষণাটি জার্নাল নেচার কমিউনিকেশন্সে গত মঙ্গলবার প্রকাশিত হয়।

প্যারিসের চিকিৎসক ড্যানিয়েল দে লুকা নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা দেখেছি গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহে মায়ের থেকে ভ্রূণে করোনা পৌঁছাতে পারে।’

গত সপ্তাহে ইতালি থেকেও একই কথা বলা হয়। দেশটির চিকিৎসকেরা ৩১ জন গর্ভবতীর মেডিকেল ডেটা বিশ্লেষণ করে বুঝতে পারেন অনাগত শিশুও সংক্রমিত হতে পারে।

তবে গর্ভবতীদের আশ্বস্ত করে চিকিৎসকেরা বলছেন, এ ধরনের ঘটনা খুব কম ঘটে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ