,

তেরো দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কিছুটা বাড়ায় সবশেষ চব্বিশ ঘণ্টায় বেড়েছে শনাক্তের সংখ্যাও। এই সময়ে ১৪ হাজার দুটি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫৩৩ জনের শরীরে, যা তেরো দিনের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২ জুলাই দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ১৯ জন। এরপর শনাক্ত সংখ্যা সাড়ে তিন হাজারের কোটা পার হচ্ছিল না। এর অন্যতম কারণ নমুনা পরীক্ষা কমে যাওয়া। টেস্টের সংখ্যা কমতে কমতে ১১ হাজারের কোটায় নামতে দেখা গেছে দুদিন।

চব্বিশ ঘণ্টায় সাড়ে তিন হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ায় দেশে সরকারি হিসেবে কভিড-১৯ রোগী দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন, যা বৈশ্বিক তালিকায় আঠারোতম। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।

সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ জন। সুস্থ-মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে কভিড-১৯ এর অ্যাকটিভ রোগী আছেন ৮৬ হাজার ১১০ জন।

সবশেষ হিসেব অনুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫.২৩ শতাংশ, মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.২৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য