,

শাহেদের গ্রেপ্তারকে ‘নাটক’ অ্যাখায়িত করলেন রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : রিজেন্টের শাহেদকে গ্রেপ্তার করা ‘নাটক’ বলে অ্যাখায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব) আয়োজিত ‘করোনাভাইরাস প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ উপলক্ষে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই যে রিজেন্টের শাহেদকে গ্রেপ্তার করা হলো, এটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেত্রী। তাহলে শাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেঙ্কারী ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।’

তিনি বলেন, ‘আসলে সুধা ভবনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায়। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারা তো মৃত মানুষের নামে হজ্জ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে। কারণ জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভিতু হয়ে শেখ হাসিনা এসব করছেন।’

রিজভী বলেন, ‘হঠাৎ করেই পুলিশ এখন শরীয়তপুরের ধানের শীষের প্রার্থী মিয়া নূর উদ্দিন অপুকে রিমান্ড নিয়েছে। কারণ তাকে চাপ দিয়ে জোর করে কোনো তথ্য বের করে জনগণকে বিভ্রান্ত করার জন্য। এটা নাটক ছাড়া কিছু নয়। যাতে শাহেদ ও জেকেজির কেলেঙ্কারী আড়াল হয়ে যায়।’

ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ বক্তব্যে রাখেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা