,

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩৮ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত

news-image
রংপুর ‍ব্যুরো : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুরে চিকিৎসক, নার্স, পুলিশসহ ২৪ জন, কুড়িগ্রামে ৬ জন, গাইবান্ধায় ৫ জন ও লালমনিরহাটে ৩ জন।আক্রান্তরা হলেন, র‌্যাবের এক সদস্য (৩৭), অপর সদস্য (৪১), জেলা পুলিশের এক সদস্য (২৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্ণারের এক নার্স, এক চিকিৎসক (৩২), বেতপট্টির এক পুরুষ (৪০), রামপুরা এক পুরুষ (৪৩), কামাল কাছনার এক পুরুষ (৩৮), তাজহাটের এক পুরুষ (৪০), শালবনের এক পুরুষ (৫৪), সিভিল সার্জন অফিসের এক পুরুষ (৩৬)।

টেক্সটাইল মোড়ের এক পুরুষ (৩৯), মুন্সিপাড়ার এক নারী (৪৪), ধাপ কটকিপাড়ার এক বৃদ্ধ (৬৭), গঙ্গাচড়ার এক পুরুষ (৪৫), কাউনিয়া থানা পুলিশের এক সদস্য, কাউনিয়ার এক পুরুষ (৩০), পীরগাছার এক নারী (৪০), গঙ্গাচড়ার এক পুরুষ (৩৬), অপর পুরুষ (৫০), এক চিকিৎসক (২৮), এক নারী (৪২) এক শিশু (৫) ও পীরগঞ্জ থানার এক পুলিশ সদস্য (৪১)।

এছাড়া কুড়িগ্রাম সদরের ৪ জন পুরুষ রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৫৪ বছর, ৫০ বছর, ৩২ বছর ও ৫৫ বছর। কুড়িগ্রাম রাজিবপুরের এক পুরুষ, চিলমারীর এক নারী (৩৯), গাইবান্ধা সদরের এক যুবক (২৫), এক বৃদ্ধ (৬২), এক নারী (৪৪), সাঘাটার এক বৃদ্ধ (৬৫), এক নারী (৫৫), লালমনিরহাট পাটগ্রামের এক নারী (৩১, এক শিশু (১১) ও হাতিবান্ধার এক পুরুষ (৫৭) করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজ। রংপুর সিভিল সার্জনর তথ্য মতে রংপুর জেলায় করোনায় আক্রন্তের সংখ্যা ১৩২৫ জন। সুস্থ্য হয়েছে ৮৯৫ জন ও জেলায় মারা গেছেন ২২জন।


এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য