,

আশুগঞ্জে মাছ ধরার নৌকা ডুবে জেলে নিখোঁজ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে হোসেন মিয়া নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার আশুগঞ্জ বাজারের বিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন মিয়া উপজেলার তালশহর এলাকার বছুর বাড়ির সিদ্দিক মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, ভোরে একটি ডিঙ্গি নৌকা দিয়ে মেঘনা নদীতে হোসেন মিয়াসহ আরো দুইজন মাছ ধরছিলেন। এ সময় আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন প্রজেক্টের মালামাল ওঠা-নামার কাজে ব্যবহৃত ফেরি বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়েন।
বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও হোসেন মিয়া নদীর স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বিকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট