,

পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাজ করবে : জিএম কাদের

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এক মহান নেতা। এক বছর আগে তাঁর বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিলো। তবে জাতীয় পার্টি এখন অনেক সুসংহত এবং ঐক্যবদ্ধ।’কোনও অপশক্তি জাতীয় পার্টির এগিয়ে চলা রোধ করতে পারবে না।’ তিনি বলেন, এরশাদের রাজনীতির ছিলো দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। আমরাও পল্লীবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি এগিয়ে নেবো। পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করবো। যেখানে থাকবে না বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য। আমরা সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করবো।’
আজ মঙ্গলবার হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে তাঁর সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

পল্লীবন্ধুর উন্নয়নের তালিকা তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘সারা দেশে রাস্তা, ঘাট, ব্রিজ কালভার্ট করে পল্লীবন্ধু দেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছেন। স্বাস্থ্য ও শিক্ষায় অনন্য ভূমিকা রেখেছিলেন। দূরদর্শী এরশাদ বিকেএসপি প্রতিষ্ঠা করে দেশের ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখেছেন। পল্লীবন্ধুর হাতে প্রতিষ্ঠিত বিকেএসপি থেকে আজ সাকিব আল হাসানের মত বিশ্বমানের খেলোয়াড় পাচ্ছে বাংলাদেশ।’
তিনি বলেন, আজকে যে ঢাকা শহরকে এত সুন্দর দেখছেন সেটার রুপকার হুসেইন মোহাম্মদ এরশাদ। স্কুল-কলেজগুলোকে সরকারিকরন,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস, সারাদেশে বিদ্যুৎ সহ যসকল উন্নয়ন কর্মকান্ডের জন্য এরশাদ স্মরণীয় হয়ে থাকবেন।

স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে গিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যখাতে দূর্নীতিবাজদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহবান জানান। একটি বৈষম্যহীন ও দূর্নীতিমুক্ত দেশ ও এরশাদের স্বপ্ন বাস্তবায়নে তার আদর্শ নিয়ে নেতাকর্মীদের এগিয়ে যাবার আহবান জানান তিনি।
রংপুর সিটি করপোরেশনের মেয়ার ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, সোলায়মান আলম শেঠ, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, আবদুস সাত্তার, জহিরুল ইসলাম, লিয়াকত আলী খোকা এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, যুগ্ম মহাসচিব ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা