,

করোনায় মারা গেলেন সেই ম্যাজিস্ট্রেট

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের মহকুমা দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিজ কাজের গুণে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন দেবদত্তা রায়। গতকাল সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি বলেছে, গত বৃহস্পতিবার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে দেবদত্তা রায়ের। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও মারাত্মকভাবে কমে গিয়েছিল তার। সোমবার সেখানেই মারা যান তিনি।

দেবদত্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কোভিড-যুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবেও উল্লেখ করেছেন।

দেবদত্তা রায়ের বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।

দেবদত্তার মৃত্যুতে হুগলি জেলা প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে আসে। চন্দননগরের মহকুমাশাসক মৌমিতা সাহা, শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী হাসপাতালে ছুটে যান। দেবদত্তার স্বামী পবিত্রও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য