,

করোনার কারণে ১৩ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত হবে : জাতিসংঘ

news-image

করোনার কারণে চলতি বছরের শেষে ১৩ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত হবে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর সময়ে দরিদ্র মানুষেরা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। ডিবিসি ও সময় টিভি

ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ক্ষুধা দূর করার লক্ষ্যমাত্রা ঝুকির মুখে পড়বে। আফ্রিকা মহাদেশে খাদ্য নিরাপত্তা সবচেয়ে কম থাকলেও, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলোতে ক্রমেই ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারকে কম খরচে পুষ্টিকর খাবার নিশ্চিতে নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন খাদ্য প্রকল্পে বিনিয়োগের আহবান জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া নিম্ন আয়ের দেশগুলোকে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি খাতে প্রণোদনা দেয়ার আহবানও জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জানাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৩ কোটিরও বেশি মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় পড়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য