,

সুশান্তের সঙ্গে স্বস্তিকার খুশির মুহুর্ত ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : ঠোঁট কাটা নায়িকা হিসেবেই বেশি পরিচিতি তার। কোনো কিছু মনের মাঝে লুকিয়ে না রেখে মুখের ওপর কথা বলতেই বেশি পছন্দ করেন। মাঝে মধ্যেই নানা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, আবার কড়া প্রতিবাদও জানান। এমনই স্বভাবের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সুশান্ত রাজপুত সিংয়ের শেষ সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা। রোববার ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে কাটানো একটি খুশির মূহুর্ত শেয়ার করেছেন এই নায়িকা। ‘দিল বেচারা’ সিনেমার শুটিংয়ের সময়ের সেই স্মৃতি সবার মনে নাড়া দিয়েছে।

এখন ভাইরাল সেই ভিডিও। এখানে দেখা যাচ্ছে শাহরুখ খানে সিনেমা ‘রাজু বন গ্যয়া জেন্টেলম্যান’ -এর একটি গানে স্বস্তিকার সঙ্গে নাচছেন সুশান্ত।

ভিডিওটি শেয়ার করে স্বস্তিকা লেখেন, ‘কিজি’র সঙ্গে নাচ করার পর ও আমারা সঙ্গে নাচ করল। আমি এভাবেই সুশান্তকে মনে রাখতে চাই। সবসময় সহজ, প্রাণবন্ত ছিলো সে। তার জন্য অনেক ভালোবাসা।’

স্বস্তিকা জানান, এই ভিডিওটি করেছিরেন দিল বেচারা সিনেমার পরিচালক মুকেশ ছাবড়া। সে জন্য তাকে ধন্যবাদ দেন স্বস্তিকা।

হলিউডের রোমান্টিক ড্রামা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’এর রিমেক ‘দিল বেচারা’ সিনেমাটি। জন গ্রিনের বেস্ট সেলার উপন্যাস নির্ভর করেই তৈরি হয়েছে মেনি ও কিজির প্রেমকাহিনি।

এখানে কিজি বসুর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জনা সংঘী। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি।

https://www.instagram.com/p/CCiq3_Uhb9j/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

এ জাতীয় আরও খবর

তিন সচিব পদে রদবদল

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া