শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদতে কাঁদতে দেশে ফিরলেন মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ‌‘মৃত্যুশয্যায় বারবার ছেলে-মেয়েদের খোঁজ করছিলেন এন্ড্রু কিশোর। জানতে চেয়েছিলেন ছেলে-মেয়েদের অস্ট্রেলিয়া থেকে দেশে পৌঁছাতে কতদিন সময় লাগবে?’ ছেলে-মেয়েরাও বাবাকে জীবিতই দেখতে চেয়েছিলেন। কিন্তু করোনা আক্রান্ত পৃথিবী সঠিক সময়ে বাবার কাছে পৌঁছাতে দেয়নি তাদের।

শেষ দেখাটা আর হলো না! সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের মহারাজ। বাবার মৃত্যুর এক সপ্তাহ পরে অবশেষে দেশে এসে পৌঁছলেন এন্ড্রু কিশোরের মেয়ে এন্ড্রু সঙ্গা।

মৃত্যুর কয়েক দিন আগে এন্ড্রু কিশোর বলে যান, হঠাৎ চলে গেলেও ছেলে-মেয়েদের শেষ দেখার জন্য যেন অপেক্ষা করা হয়। তাই তো মৃত্যুর পরও এই অপেক্ষা।

সোমবার (১৩ জুলাই) রাজশাহী শহরের বাবার কাছে এসে পৌঁছেন সঙ্গা। বিষয়টি নিশ্চিত করেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

তিনি জানান, সোমবার সকালে সঙ্গা রাজশাহী শহরে এসে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায়ই বাবা এন্ড্রু কিশোরের একটি ছবি বাঁধাই করেছিলেন তিনি। বাবার ছবি বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে দেশে ফিরেছেন এন্ড্রু সঙ্গা। এছাড়া নিজেই ডিজাইন করে এনেছেন বাবার শেষ আয়োজনের ব্যানার।

এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ছুটে আসেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। রাজশাহীতে এসেই ছুটে যান হাসপাতালে বাবাকে দেখতে। কফিনে মোড়ানো বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য এন্ড্রু কিশোরকে নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করেছে বলে শোনা গেছে।

১৫ জুলাই সকালে প্রথমেই রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেওয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যাবেন এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ