,

রংপুরে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক- ৪

news-image

রংপুর ব্যুরো : রংপুরে পৃথক অভিযানে পিকআপ ও ট্রাক বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিবহন দুটির চালক-হেলপারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী (চৌকিদারপাড়া) এলাকার আব্দুল রহিম ওরফে আগুর মিয়া (৩০) লালমনিহাট সদরের খোঁচাবাড়ী (সাকোরা) গ্রামের সাইদুল ইসলাম (৩৫), একই জেলার পাটগ্রামের বুড়িমারী কামারপাড়ার মুকুল ইসলাম (৩৩) এবং বেলাল হোসেন (২৪)। তারা দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রংপুরের নব্দীগঞ্জ বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উত্তর পার্শ্বে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালায় র‌্যাব-১৩। এ সময় ওই গাড়িতে ফাঁকা ক্যারেটের (প্লাস্টিকের খাঁচা/ঝুঁড়ি) মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়।

একই দিন ভোর রাতে কাউনিয়ার হলদিবাড়ী রেলগেট সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আরও ২৩ কেজি গাঁজা উদ্ধারসহ চালক ও হেলাপারকে আটক করা হয়।

লালমনিরহাট থেকে বোঝাই হওয়া গাঁজা সিরাজগঞ্জ ও বগুড়া শহরে সরবরাহ করার কথা ছিল। এছাড়াও আটক ওই চারজন পণ্য সামগ্রী পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছানো এবং মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এদিকে পৃথক দুটি অভিযানে ৩৬ কেজি গাঁজা ছাড়াও একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, ৪৮০ সিএফটি পাথর, ৩০টি খালি ক্যারেট, চারটি মোবাইল ফোন এবং ছয়টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা