,

এমপি রবি করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে।

এমপি মীর মোস্তাক আহমেদ রবির পিএস শেখ মাহফুজুর রহমান জানান, করোনাকালীন সময়ে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষদের সহায়তার পাশাপাশি জনগণকে সচেতন করতে ছুটে বেড়িয়েছেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি। কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, এমপি শহরের মুনজিতপুর নিজ বাড়িতে ছিলেন। তবে পরিবার চাইছে ঢাকার বাসায় ফিরে সেখানেই চিকিৎসা গ্রহণ করুক। বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এমপি রবির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য