,

বিশ্বে একটি মাত্র বনে আছে সোনালি বাঘ!

news-image

অনলাইন ডেস্ক : রয়্যাল বেঙ্গল টাইগার মানেই হলদে-কালো ডোরা, কখনও সাদা-কালো রয়্যাল বেঙ্গলও হয়।

কিন্তু সোনালি রয়্যাল! হ্যাঁ, তেমন বাঘ কিছু চিড়িয়াখানায় থাকার কথা শোনা গেছে বটে। কিন্তু ২১ শতকে বিশ্বে একমাত্র ভারতের কাজিরাঙার জঙ্গলেই দেখা মিলেছে একটি সোনালি রয়্যাল বেঙ্গলের। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের গত চার বছরে বাঘ বেড়েছে প্রায় ৭৫০টি। ভারতে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলা ক্যামেরা ট্র্যাপিংয়ে মোট ১ লাখ ২১ হাজার ৩৩৭ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ১৪১ অঞ্চলে ২৬ হাজার ৮৩৮টি স্থানে ক্যামেরা পাতা হয়েছিল।

এতে মোট ৩ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৬২৩টি প্রাণীর ছবি উঠেছে। তার মধ্যে রয়্যাল বেঙ্গলের ছবি ছিল ৭৬ হাজার ৬৫১ ও চিতাবাঘের ছবি ছিল ৫১ হাজার ৭৭৭টি।

২০১৪ সালে বাঘের সংখ্যাটি ছিল ২ হাজার ২২৬টি। ২০০৬ সালে ভারতে বাঘ ছিল ১ হাজার ৪১১টি। ভারতের মতো বিশাল দেশে এত ব্যাপকভাবে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘের জরিপ চালানোকে বিরল কৃতিত্ব আখ্যা দিয়ে গিনেস রেকর্ড বুকে জায়গা দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কৰ্তৃপক্ষ।

কাজিরাঙার ফিল্ড ডিরেক্টর পি শিবকুমার জানান, সোনালি বাঘিনি ১০৬ এফের বয়স এখন সাত বছর। শেষবারের শুমারি অনুযায়ী আসামে বাঘ ছিল ১৯০টি। তার মধ্যে কাজিরাঙায় বাঘের সংখ্যা ১২১টি।

অন্য বাঘের সঙ্গে লড়াইতে সামনের বাঁ পা ও নাক জখমও হয়েছিল সোনালি বাঘিনির। এখন এটি সুস্থ আছে।

তিনি আরও জানান, কাজিরাঙায় ফের ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তথ্য সংগ্রহ ও যাচাই কাজ চলছে। আশা করা হচ্ছে এবার বাঘ আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা