,

পাঁচ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন বাতিল

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর পাঁচটি প্রতিষ্ঠানের আরটি পিসিআর (যারা কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছিল) অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো– কেয়ার মেডিকেল কলেজ, এপিক হেলথ কেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, স্টিমজ হেলথ কেয়ার (বিডি) লি. এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজ।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা রোববার পৃথক চিঠিতে এই প্রতিষ্ঠানগুলোর করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করার কথা জানিয়েছেন।

এসব প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে করে তিনি বলেন, অধিদফতর আপনার প্রতিষ্ঠানকে কোভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন দেয়ার পরেও অদ্যাবধি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন।

‘এ কারণে আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িক স্থগিত করা হল। ল্যাবরেটরি সম্পূর্ণভাবে আরটি পিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া সাপেক্ষে পুনরায় আবেদন করতে হবে।’

তিনি বলেন, কিটের অনাপত্তি ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিতে হবে। পরবর্তীতে সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর স্বাস্থ্য অধিদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য