,

রংপুর নগরীতে ৭ শর্তে বসবে পশুর হাট

news-image

রংপুর ব্যুরো : পবিত্র ঈদ-উল-আযহাকে ঘিরে ৭ শর্ত মেনে রংপুর নগরীতে বসবে পশুর হাট। রোববার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে হাট ইজারাদারের সাথে আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে সকল হাটে আবশ্যিকভাবে শর্ত পালনের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হলো, সরকারী সকল নির্দেশনা মেনে হাট পরিচালনা করা, সড়ক ও মহাসড়কের উপর কোনভাবেই হাট পরিচালনা না করা, সকাল হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাটের সময় নির্ধারণ, প্রত্যেক হাটে পর্যাপ্ত ভলান্টিয়ার নিয়োগ ও ভলান্টিয়ারদের পোশাক সরবরাহ, ক্রেতা-বিক্রেতাদের হয়রানি রোধে দালালদের দৌরাত্ম কঠোরভাবে নিয়ন্ত্রণ, প্রত্যেক হাটে পর্যাপ্ত মাইক ব্যবহার করে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান ও হাসিলের টাকা নিয়ে অনিয়ম রোধে প্রকাশ্য স্থানে হাসিলের টাকা উত্তোলন।

সভায় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেনসহ মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও ৯টি হাটের হাট ইজারাদার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য