,

রমেক ল্যাবে আরও ৪৯ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, চিকিৎসক, নার্স ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে নগরীর কাচারী বাজার সোনালী ব্যাংকে কর্মরত এক নারী (৩৪), চব্বিশ হাজারীর এক নারী (৪৮), মুন্সিপাড়ার এক নারী (২১), ঠিকাদারপাড়ার এক পুরুষ (৩৮), মর্ডাণ মোড়ের এক পুরুষ (৫০), সার্কিট হাউজ লেনের এক পুরুষ (৪৯), এক কিশোরী (১৭) প্রাইম হাসপাতালের এক পুরুষ, সেনপাড়ার এক নারী (২৮), আরকে রোডের এক পুরুষ (৫৭), মুন্সিপাড়ার এক পুরুষ (৪০), পীরগঞ্জ থানার এক পুলিশ সদস্য (৩৮), অপর পুলিশ সদস্য (৪০), অপর পুলিশ সদস্য (৫০), অপর পুলিশ সদস্য (৫৫), পীরগঞ্জের এক পুরুষ (৪০), পীরগঞ্জের এক নারী (৫৭), মিঠাপুকুরের পুরুষ (৩৪), অপর পুরুষ (৩৫), এক নারী (৩৪), গঙ্গাচড়ার এক পুরুষ (৫৮), বদরগঞ্জের এক যুবক (২৮), এক বৃদ্ধ (৬৫), এক নারী (৫৮), অপর নারী (৩৪), কাউনিয়ার এক পুরুষ (৩৫) রয়েছেন।

এছাড়া কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৫৭), এক নারী (৩৫), অপর নারী, নাগেশ্বরীর এক যুবক (২৪), ভুরুঙ্গামারীর এক পুরুষ (৪০), এক শিশু (৩), এক কিশোরী (১২), এক পুরুষ (৪১), অপর পুরুষ (৩১), উলিপুরের এক চিকিৎসক (৪৫), গাইবান্ধা সদর হাসপাতালের এক নার্স (৫০), সদরের এক নারী (৩৬), এক পুরুষ (৫৬), অপর পুরুষ (৫০), পলাশবাড়ির এক পুরুষ (৪০), এক শিশু (৮), এক পুরুষ (৩৭), অপর পুরুষ (৩৫), গোবিন্দগঞ্জের এক পুরুষ (৫২) লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩৭) অপর পুরুষ (৫৮), হাতিবান্ধার এক নারী (৩৩), পাটগ্রামের এক নারী (৩৬) করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার  বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ১০, গাইবান্ধায় ৯ এবং লালমনিরহাটে ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৭৭ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৮৭০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য