,

সস্ত্রীক করোনা আক্রান্ত লেজিসলেটিভ সচিব

news-image

নিউজ ডেস্ক : লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

রবিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

বর্তমানে সচিব নরেন দাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে আর তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

গত ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস।

সরকারি হিসাবে শনিবার সকাল নাগাদ দেশে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩০৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য