,

করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেলে দুই নারীসহ ৫ জনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও পাঁচজন মারা গেছেন।হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজন চিকিৎসাধীন অবস্থায় মারাযান।

রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসহাকের ছেলে শামসুল হক (৮০), ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সুমি আক্তার (২২), বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মিজানের স্ত্রী হনুফা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার ইসমাইলের ছেলে হাজী ইউনুস (৯০) ও চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে নুরুল আমিন (৬৫)।

উল্লেখ্য, কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৯৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনা উপসর্গ ছিল ১২৭ জনের।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৪ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য