শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে অভিযুক্তদের সখ্যতা, সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যানের অভিযোগ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন পরিবার-পরিজনের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। ফেসবুকে দেয়া স্ট্যাটাস ও সরাসরি হুমকির ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না বলে তিনি এই শঙ্কায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

শনিবার(১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মো. সালাহ উদ্দিন নিজের শঙ্কার কথা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে পুলিশের সখ্যতায় তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মো. সালাহ উদ্দিন জানান, ৪ ও ৭ জুলাই তারেক সিকদার ও এস এম মৃদুল নামে
ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে মিথ্যা, বানোয়াট, মনগড়া, মানহানিকর কথা
লিখেন। এ ঘটনায় গত ৬ জুলাই তিনি আশুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু গত পাঁচদিনেও ওসি অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেননি। এছাড়া ওই দুইজন প্রকাশ্যে হুমকি দিলে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ নিরাপত্তা বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।

তবে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ বলেন মামলা নথিভূক্ত করা হয়নি এটি সঠিক নয়। তিনি জানান, সালাহ উদ্দিন চেয়ারম্যানের দায়ের করা অভিযোগটি জিডি করে ডিজিটাল আইনের ২৯ ধারায় এ বিষয়ে তদন্ত করতে যথাযথ প্রক্রিয়া অনুসারে আদালতের অনুমতি নেয়ার জন্য পাঠানো হয়েছে। আদালতের অনুমতি অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ