,

আমিরাত প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে ভিসা সমস্যায় পড়া প্রবাসীদের সুবিধার্থে নেয়া বেশ কিছু পূর্বসিদ্ধান্ত বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের ভিসার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

এর আগে, গত ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে সেই সময়সীমা কমিয়ে তিন মাসে আনা হয়। এবার সেই সুবিধাটুকুও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।

এছাড়া, ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া পরিচয়পত্রগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

তবে, আমিরাতের বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নেয়া নতুন এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন ঘোষণা অনুসারে, দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ ১২ জুলাই থেকে তাদের পরিষেবার জন্য ফি নেয়া শুরু করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য