,

বাংলাদেশিদের ‘ভাইরাস বোমা’ বলেননি ইতালির প্রধানমন্ত্রী : পররাষ্ট্র মন্ত্রণালয়

news-image

নিউজ ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে কোনো বাংলাদেশিকে ‘ভাইরাসা বোমা’ হিসেবে অভিহিত করেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইউএনবি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ে এমন সংবাদ প্রচার না করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানায়।

মন্ত্রণালয় জানায়, ইতালির প্রধানমন্ত্রী কখনোই একটি স্পানিশ টিভি চানেলেরর সঙ্গে সাক্ষাৎকারে কোনো জনগোষ্ঠীকে ‘ভাইরাস বোমা’ বলে অভিহিত করেননি। গণমাধ্যমের জন্য কোনা সংবাদ প্রচারের আগে এর সত্যতা যাচাই করা অবশ্যই জরুরি যেখানে দুই দেশের সম্পর্ক এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ জড়িত।

৭ জুলাই বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ইতালি।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশিদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রোমে যাওয়ার পর বিমানটিকে ফেরত পাঠায় ইতালি কর্তৃপক্ষ।

তখন বাংলাদেশসহ ১৩ দেশের যাতায়াতে বিধি নিষেধ আরোপ করে ইতালি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইতালির প্রধামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য