,

বাংলাদেশের পাসপোর্ট আরও দুর্বল হলো

news-image

অনলাইন ডেস্ক : হেনলি পাসপোর্ট ইনডেক্স (এইচপিআই)-এর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট তিন ধাপ পিছিয়ে এখন ১০১ নম্বরে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এইচপিআই ইনডেক্সে ৯৮ তম স্থানে ছিল বাংলাদেশের জাতীয় ভ্রমণ ছাড়পত্র।

সাম্প্রতিকতম র‍্যাংকিংয়ে ১৯৯টি দেশের পাসপোর্টকে ভ্রমণ সক্ষমতার বিচারে ১০৯টি স্থানে রাখা হয়। মূলত এসব পাসপোর্টধারীরা কয়টি দেশে অগ্রিম ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন- সেই সক্ষমতাকে মানদণ্ড হিসেবে ধরে পাসপোর্টের অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এইচআইপি ইনডেক্স অনুসারে ২২৭টি স্থানের মধ্যে মাত্র ৪১টিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রান্তিকের প্রতিবেদনেও একই পরিমাণে অঞ্চলে ভিসাহীন ভ্রমণ সুবিধা পেতেন বাংলাদেশিরা।

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়; এমন ১৬টি গন্তব্য আফ্রিকায়, ১১টি ক্যারিবিয় অঞ্চলে, সাতটি ওশেনিয়া অঞ্চলে (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং মাত্র একটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত।

ভিসা ছাড়া ভ্রমণ বলতে ওই দেশগুলোতে যেতে আপনার ভিসা লাগবে না। আর ভিসা অন অ্যারাইভাল মানে ভিসা লাগবে, তবে বিমানে ওঠার সময় না হলেও চলবে। দেশটিতে গিয়ে বিমানবন্দর বসে আবেদনের পর সেখান থেকেই সংগ্রহ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী