,

দুইদিনে ইতালি উপকূলে ভিড়লেন ৩৬২ বাংলাদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধপথে সাগর পাড়ি দিয়ে গত দুইদিনে ইতালির মাটিতে পা রেখেছেন পাঁচ শতাধিক অভিবাসনপ্রত্যাশী, এদের মধ্যে ৩৬২ জন বাংলাদেশের নাগরিক। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে বাতা সংস্থা এএফপি।

ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রীষ্মকালে সমুদ্র শান্ত থাকার সুযোগে চলতি মৌসুমের শুরু থেকেই অবৈধপথে ইতালি যাচ্ছেন বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। গত বছরের তুলনায় সেখানে অবৈধ অভিবাসী প্রবেশের হার বেড়েছে কয়েকগুণ।

আইওএম জানিয়েছে, গত বৃহস্পতিবার তিউনিশিয়া থেকে ১১৬ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে নয়টি নৌকা। শুক্রবার তিউনিশিয়া থেকে সাতটি ছোট নৌকা ও লিবিয়া থেকে দু’টি বড় নৌকায় ইতালি পৌঁছেছেন আরও ৪৩৪ জন।

জাতিসংঘের অভিবাসন সংস্থাটির তথ্যমতে, লিবিয়া থেকে যাওয়া একটি নৌকায় ৯৫ জন এবং অপর নৌকার ২৬৭ জন, মোট ৩৬২ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশের নাগরিক।

ইতালির মাটিতে পা রাখা অভিবাসনপ্রত্যাশীরা কীভাবে দেশটিতে পৌঁছেছেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ইতালীয় কোস্ট গার্ড।

জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত আট হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী অবৈধপথে ইতালি পৌঁছেছেন। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র তিন হাজারের মতো। তবে ২০১৮ সালে একই সময়ে ইতালি গিয়েছিলেন প্রায় ১৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।

এদিকে, এক সপ্তাহেরও বেশি সময় পর গত সপ্তাহে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৮০ অভিবাসনপ্রত্যাশীকে জাহাজ থেকে নামার অনুমতি দিয়েছিল ইতালি। এদের মধ্যেও অনেক বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া এসব অভিবাসনপ্রত্যাশীকে সিসিলি উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে সবাইকে। সূত্র: দ্য লোকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য