,

চিত্রনায়িকা তমা মির্জা করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। তার সঙ্গে পুরো পরিবারও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এক ফেসবুকবার্তায় তিনি জা‌নিয়েছেন, শিল্পী সমিতির সম্মানিত সদস্য চিত্রনায়িকা তমা মির্জা পরিবার সদস্য সবাই করোনায় আক্রান্ত। তমা ও তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।

এমবি মানিকের ‘বলো না তুমি আমার’ ছ‌বির মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর কাজ করেছেন ‘ও আমার দেশের মাটি’, ‘তোমার কাছে ঋণী’, ‘ইভটিজিং’, ‘মানিক রতন দুই ভাই’, ‘এক মন এক প্রাণ’, ‘নদীজন’, ‘লাভলি’, ‘প্রেমের অধিকার’ প্রভৃতি ছবিতে।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তমা মির্জা। সবশেষে তিনি অ‌ভিনয় করেছেন সাদাত হোসেনের ‘গহিনের গান’ ছ‌বিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য