,

রংপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ: আগুনে পুড়ে গুরুতর আহত-৫

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মর্ডাণে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মোটর সাইকেলের আগুনে দগ্ধ হয়ে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশংষ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে তাজহাট থানা পুরিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মর্ডাণ মোড়ের পার্শ্ববর্তী রংপুর মডেল কলেজ গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে আহত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন, রংপুর নগরীর ডিসির মোড় এলাকার আলমগীর হোসেন (৪৫) ও নগরীর ৩১ নং ওয়ার্ডের পানবাড়ি গ্রামের আরিফুজ্জামান আরিফ মাস্টার (৪৫)। এরা দুইজনেই মোটর সাইকেলের চালক ছিলেন। এর মধ্যে আরিফের পুরো শরীর আগুনে পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের রংপুর মডেল কলেজের গেটের সামনে ডিসকভার ও পালচার দুইটি মোটর সাইকেল ওভারটেকের সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একটি চলন্ত বাস ডিসকভার মোটর সাইকেলকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। সেই আগুনে দগ্ধ হয়ে চালকসহ অন্য ৪জন গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান জানান, রংপুর মডেল কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মুলত ওভারটেক করার সময়ে এক বাসের ধাক্কায় মোটর সাইকেলে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে দগ্ধ ১জনসহ গুরুতর জখম ও রক্তমাখা অবস্থায় ৪জনকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই মোটর সাইকেল চালকের নাম ঠিকানা পাওয়া গেলেও বাকি ৩জন অজ্ঞাত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য